পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রধান মন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার অন্তর্গত স্প্রীংলার যন্ত্রাংশ ও পাম্পসেট বিতরণ করা হল গাজোলের কৃষি দপ্তর থেকে কৃষকদের। এই বিতরণী অনুষ্ঠানে ১৩৯ জন কৃষকের মধ্যে এই যন্ত্রাংশ গুলি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী, যুগ্ম বিডিও সন্দীপন দে, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, গাজোল ব্লক কৃষি দপ্তরের আধিকারিক মানবেন্দ্র কুমার সাহা, গাজোল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মাখন লাল দাস সহ কৃষকেরা। এই স্প্রীংলার যন্ত্রাংশ ও পাম্প সেট পেয়ে কৃষকেরা খুশি প্রকাশ করেন।
গাজোল ব্লক কৃষি দপ্তরের আধিকারিক মানবেন্দ্র কুমার সাহা জানান, গাজোল ব্লকে জলের সমস্যা রয়েছে। এই জল সমস্যা দূর করার জন্য প্রধান মন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার অন্তর্গত পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃসকদের স্প্রীংলার যন্ত্রাংশ ও পাম্পসেট বিতরণ করা হয়েছে। ফলে কৃষকেরা ভালো মানের ফসল ফলাতে পারবে এবং তা হবে অতি সহজে ও অল্প সময়ের মধ্যে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/U6GG1cLaftI